ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে সন্দ্বীপকে মাদক মুক্ত করার ঘোষনা দিলেন ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ১:১০

সন্দ্বীপ মুছাপুর ৭ নং ওয়ার্ডকে মাদকের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করলেন সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। ৮ নভেম্বর সকালে সন্দ্বীপ মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে  ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষাণা করেন।

সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যোগে ও সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের আয়োজনে সন্দ্বীপে মুছাপুর ৭ নং ওয়ার্ডস্থ একটি মাদ্রাসার হলরুমে এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাছানুজ্জামান সন্দ্বীপি, সন্দ্বীপ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, সাংবাদিক ইসমাঈল হোসেন মনি, বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সক্রিয় কর্মী মোঃ শাকিল সহ ব্লাড ডোনার গ্রুপের বিভিন্ন নেতৃবৃন্দ।

ক্যাম্পেইন বক্তারা রক্তের গ্রুপ নির্নয় করে রাখার গুরুত্ব কি, রক্তদানের ধর্মীয়,মানবিক ও বিজ্ঞান ভিত্তিক উপকারীতা সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ করে মাতৃত্বকালীন সময়ে রক্তের ডোনার নিশ্চিত করে রাখার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ