ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজবাড়ীতে জামাতের রুকন সম্মেলন

সংবিধানের একচ্ছত্র ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবেই আপনাকে স্বৈরাচার বানাবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ২:১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশকে এখনও ফ্যাসিবাদের কাছে তুৃলে দেয়ার চেষ্টা চলছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদের রক্তের দাগ এখনও মুছে যায়নি। নতুন করে আমরা যে, স্বাধীনতা অর্জন করেছি সেটাকে ধরে রাখতে হলে জাতীয় ঐক্যকে অটুট রাখতে হবে।

তিনি বলেন, গত ১৫ বছরের আবর্জনা ধুঁয়ে মুছে যতটুকু সংস্কার প্রয়োজন তার পক্ষে জামায়াতে ইসলামী। সংবিধানে ক্ষমতার কোন ভারসাম্য নেই। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। সংবিধানের এই একচ্ছত্র ক্ষমতাই আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে স্বৈরাচার বানাবে। এর জন্যই সংবিধান সংস্কার করতে হবে। নইলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে।

শনিবার সকালে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা আয়োজিত  জেলা আমীরের শপথ গ্রহণ ও রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাড. নূরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুত তওয়াব, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান সহ বিভিন্ন উপজেলার নের্তৃবৃন্দ। 

T.A.S / T.A.S

স্ত্রীকে হাত-পা ও মুখে টেপ দিয়ে বেধে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

কচুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধারাবাহিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড