ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় বিএনপির র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ২:৩৬

শরণখোলায় শুক্রবার বিকেলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

শরণখোলা উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মেজর (অবঃ) মোস্তফা কামাল। শরণখোলা উপজেলা বিএনপি সদস্য ও  খোন্তাকাটা ইউপির  সাবেক সদস্য মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন,উপজেলা বিএনপি.র সাবেক সভাপতি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপি সদস্য বেল্লাল হোসেন মিলন, রায়েন্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ আহমেদ তালুকদার, বিএনপি নেতা শামীম হাসান বাদল, বাগেরহাট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু জাফর, ছাত্রদল নেতা আবুল হোসেন বয়াতী, সোহাগ তালুকদার প্রমূখ। আলোচনা সভায়  বক্তারা ৭ নভেম্বরের চেতনা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে দেশে সাধারণ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন। এর আগে বিএনপি নেতাকর্মীদের বর্ণাঢ্য বিশাল র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে।

T.A.S / T.A.S

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪