ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে ভালো কজের স্বীকৃতি স্বরূপ ৩০ কিশোর-কিশোরী পেলো সস্মাননা


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৩:৩৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫০জন কিশোর-কিশোরীকে কাজের স্বীকৃতি হসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। কিশোর-কিশোরীরা নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে সমাজের নানা বাধা উপেক্ষা করে নিজেকে স্বাবলম্বী করায় ভালোকাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে চাইল্ড, নট ব্রাইড (সিএসবি) প্রকল্পের মাধ্যমে শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে নাগেশ্বরী, ফুলবাড়ী এবং ভুরুঙ্গামারী উপজেলার ১৫০ জন চ্যাম্পিয়ান কিশোর কিশোরীদের নিয়ে এক শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে কিশোর কিশোরীদের ভবিষ্যতে ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সেরা ৩০ জন কিশোর-কিশোরীকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সেন্ট্রাল মনিটরিং অফিসার ভুদেব চন্দ্র রায়, সিএনবি প্রকেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী ও ফেরদৌউস আলম প্রমূখ।

এ সময় প্রধান অতিথি বলেন, মেয়েরা যেন নির্ভয়ে, বাধাহীন ভাবে তাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারে সে ক্ষেত্রে সকলের সহযোগিতা করা প্রয়োজন। সমাজের সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাক এটা আমাদের সকলের প্রত্যাশা। এতে করে ভবিষ্যতে মেয়েরা সাহসী হবে, নিজেদের অধিকার আদায়ে সাংগঠনিক ঐক্য, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরির পরিবেশ সৃষ্টি করবে এবং সেইসাথে মেয়েরা নিজের মতামত উপস্থাপন করাসহ সমাজ গঠনে সাহসী ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

T.A.S / T.A.S

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন