পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত
“সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ও স্থাপত্য ও প্লানিং অনুষদের ডিন ড. উদয় হাসান, শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান মো. কামরুল হাসান, এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে পাবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, বড় শহরগুলোকে আমাদের সঠিক পরিকল্পনামাফিক সাজাতে হবে। নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রতিটি শহরকে বসবাসের যোগ্য করে গড়ে তুলে সৌন্দর্যকে ধরে রাখতে হবে।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে স্বাধীনতা চত্ত্বরে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে কেক কাটা হয়।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য