ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় "সেবা-৯২ ফাউন্ডেশন " এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৪:৭

নেত্রকোনার পূর্বধলায় এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন "সেবা-৯২ ফাউন্ডেশন " এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর)  উপজেলার হিরণপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রায় দুই হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়। 

নেত্রকোনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং সেবা ৯২ ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এতে  বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য,  নেত্রকোনা সমাজসেবা উপপরিচালক শাহআলম।

প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, মানুষ মানুষের জন্য।  মানবসেবায় এগিয়ে আসতে চাইলে অবশ্যই সাহস এবং মানসিকতা থাকতে হয়। "সেবা-৯২ ফাউন্ডেশন " তেমনই একটি সংগঠন। দরিদ্রদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সহায়তার উদ্যোগকে স্বাগত জানাই। মানবিক সহায়তায়  নেত্রকোনা জেলা প্রশাসন সকলের পাশে থাকবে। 

অনুষ্ঠানের শুরুতে "সেবা ৯২ ফাউন্ডেশন"এর সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল এক ভিডিও বার্তায়  চক্ষু চিকিৎসা কর্মসূচি - ২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল মামুন, ডাঃ মোঃ আব্দুর রহিম মিয়া, খাদিজা আল কুবরা জলি, আসাদুজ্জামান পাভেল, আশরাফুল নাহার শাপলা, রেজাউল করিম লেলিন,লুতফর রহমান,আতাউর রহমান তাং,মানিক মিয়া,ফয়জুর রহমান ঝন্টু,জায়েজুল ইসলাম,অমল দাস,মানিক চন্দ্র দাস প্রমুখ।

T.A.S / T.A.S

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে