নওগাঁয় তুলসীগঙ্গা নদী পরিস্কার
জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের ৬৪ জেলার ৬৪টি খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় নওগাঁ শহরের বুকচিরে প্রবাহিত তুলসীগঙ্গা নদী পরিস্কারের উদ্যোগ নেয়া হয়। শনিবার সকালে শহরের রজাকপুর মহল্লায় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার কুতুব উদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপরিচালক জাবেদ ইকবাল ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। পরে শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী পরিস্কারের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর স্বেচ্ছাশ্রমে মৃতপ্রায় এই নদীর প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা ও আর্বজনা পরিস্কার করা হয়। এতে বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ২৫০ জন অংশ নেয়। নদী পরিস্কারের ফলে পানিতে থাকা জলজপ্রাণিদের বসবাস অনেকটা সহজ হবে। ফিরে পাবে নদীর স্বাভাবিক গতিপথ।
T.A.S / T.A.S
মইজ্জ্যারটেক ট্রাফিক বক্সে ‘টোকেন সিন্ডিকেট’! অবৈধ অর্থ বাণিজ্যে মেতেছে টিআই আবু সাঈয়েদ বাকার!
রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত
রামগড় রোড ট্রাক ও মিনি ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে অনুদান প্রদান
নাচোলে আষাঢ়ের শেষেও অনাবৃষ্টি, বীজতলা ফেটে চৌচির
কাশিমপুরে ক্রয়কৃত জমি বেদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পটিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নাগরপুরে চলমান জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি দেখতে আকস্মিক পরিদর্শনে এমপি লাভলু
ঈশ্বরদীতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ালে এলাকার উন্নয়ন সম্ভব: প্রতিমন্তী ফারজানা শারমিন পুতুল
তীব্র তাপদাহে কুড়িগ্রামে বাড়ছে রোগব্যাধি, বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা
২ মাদক ব্যবসায়ী আটক
পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের স্কুলব্যাগ বিতরণ
মুকসুদপুরে প্রায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি