বড়লেখায় বালু-ইট ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারের বড়লেখায় বালু-ইট ব্যবসায়ী সিরাজ মিয়া (৬০)-কে কুপিয়ে ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ নভেম্বর) রাতে উপজেলার আদিত্যের মহাল এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে বড়লেখা সরকারি কলেজের সামনে বালু-ইট রেখে ব্যবসা করেন। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বালু-ইট বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে ঘিরে ধরে। পরে দা দিয়ে কুপিয়ে তার সাথে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা সটকে পড়ে। পরে স্থানীয়রা সিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শনিবার বিকেলে বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বড়লেখায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেন ও আব্দুল মান্নান এবং লুৎফা বেগম। থানা পুলিশ জানিয়েছে, বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেনকে ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টার মামলায় (নম্বর-১১) সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সিআর-১১৭ (বড়লেখা) নম্বর মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ও সিআর-১১১৯ (উত্তরা পশ্চিম) নম্বর মামলায় লুৎফা বেগমকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
T.A.S / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা