সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এ.বি.এম. রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে কুয়াকাটায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন৷ শনিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে শেখ মোঃ ওসমান গনির পক্ষে তার ভাইয়ের ছেলে শাহিন শেখ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্য বলেন, নিম্ন তফসিল বর্ণিত জে.এল ৩৪ নং লতাচাপলী মৌজার এসএ ১২৯৩ নং খতিয়ানের ৫১৮৫ বাটা ৫৪৭৬ নং দাগের অংশ হইতে মং ০.২৮.৫০ একর জমি সাব কবলা খরিদ মূলে আমি ওসমান গনি ও আমার ছোট ভাই মোঃ ছোবাহান শেখ, দোজাহান শেখ ও নুর ইসলাম শেখ মালিক নিযুক্ত থাকি। একই দাগ খতিয়ানে আমাদের আরেক ভাই শাহ আলম শেখ'র চার শতাংশ জমি রয়েছে। জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার আমাদের ভাই শাহ আলম শেখ'র চার শতাংশ জমি ক্রয় করেন। তখন জমি আমাদের দখলে ছিল।
কিন্তু তফসিল বর্ণিত জমির উপর তাহার কু নজর পরে। পরবর্তীতে তিনি আমাদের জমিও ক্রয় করার প্রস্তাব দিলে আমরা জমি বিক্রয় করিতে অসম্মতি জানাই। যে কারণে রুহুল আমিন হাওলাদার আওয়ামী স্বৈরশাসকমলে বিনা ভোটে পটুয়াখালী ০১, সদর আসনের সাংসদ থাকিয়া ক্ষমতার দাপট দেখায়া আমি নিম্ন স্বাক্ষরকারী ওসমান গণিসহ আমার অপর তিন ভাই এর তফসিল বর্নিত মং ০.২৮.৫০ একর, সম্পত্তির মধ্যে থেকে ০.২৩.৫০ একর জমি অবৈধভাবে জবর দখলে নিয়া যায়৷ আমরা শতবার চেষ্টা করিলেও আমাদের জমি উদ্ধার করতে পারিনাই৷ আমরা আমাদের জমি উদ্ধারের চেষ্টা করিলে বিবাদী তাহার ক্ষমতার দাপট দেখাই আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করিয়েছে।
অভিযোগ করে আরো বলেন, আমাদেরকে ও আমাদের পরিবারকে চিরতরে শেষ করিয়া পালাইবার ষড়যন্ত্র করিয়া একের পর এক মিথ্যা মামলা দিয়া জেল হাজত খাটাইয়াছন। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর তাহার কোন খবর পাওয়া যাইতেছে না।
জমি উদ্ধারে আমাদের দেওয়ানী মামলা বর্তমানে আদালতে চলমান রহিয়াছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার এ প্রতিবেদককে জানান, তিনি কারো জমি জবর দখল করেননি। উল্টো ওসমান শেখ আমার কাছে বায়না চুক্তির মাধ্যমে জমি বিক্রি করেছে। তিনি জমির টাকাও নিয়েছে। কাগজ পত্রে তার মালিকানা সঠিক না থাকায় তিনি জমির দলিল না দিতে পেরে নানা ছলচাতুরীর আশ্রয় নেয়। যার প্রেক্ষিতে আমি মামলা করতে বাধ্য হয়েছি। ওই জমি নিয়ে সরকারের সাথে মামলা চলমান রয়েছে।
সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার দাবী করেন, তার বায়না চুক্তির জমিতে ওসমান শেখ নিয়মবহির্ভূত ভাবে বহুতল ভবন নির্মাণ করেছে।
তিনি আরো বলেন, ওসমান শেখ ছাড়া অন্য ওয়ারিশরা তার কাছে সাব কবলা দলিল মুলে বিক্রি করেছে। এখন তারাও বলছে আমরা দলিল দেইনি। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আপনারা কাগজপত্র পর্যালোচনা করলে যার সত্যতা বেড়িয়ে আসবে। তার দাবী এরা প্রতারক।
T.A.S / T.A.S
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ