কুষ্টিয়ায় পদ্মা নদীর চর দখলকে কেন্দ্র করে নিহত ১, আহত ১১
কুষ্টিয়ায় পদ্মা নদীর চর দখলকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তৌহিদুল সরদার (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল নয়টার দিকে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি মমিনুল জানান, পদ্মা নদীর চর দখল নিয়ে স্থানীয় সরদার বংশ এবং গায়েন বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সরদার বংশের কয়েকজনকে মারধর করে গায়েন বংশের লোকজন। আজ সকাল ৯টার দিকে সরদার বংশের লোকজন কাজের উদ্দেশ্যে বাজারের দিকে গেলে গায়েন বংশের লোকজন আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তৌহিদুলসহ ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে তৌহিদুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের