ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে রাগীব রউফ চৌধুরী


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ১২:৫৭

কুষ্টিয়ার মিরপুরে পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তালবাড়িয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে ফসলি মাঠ ও ঘরবাড়ি হারানো মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ভাঙনরোধে করণীয় বিষয়ে স্থানীয়দের কথা শোনেন।
পরে উপস্থিত সাংবাদিকদের রাগীব রউফ চৌধুরী বলেন, এটা আমার নিজের ইউনিয়ন নিজের গ্রাম। গত ১৫-১৬ বছরে নদী ভাঙতে ভাঙতে দুই/তিন কিলোমিটার ভেতরে চলে এসেছে। অনতিবিলম্বে এখানে স্থানীয় বাঁধ নির্মাণ করা নাহলে কুষ্টিয়া-ইশ্বরদী জাতীয় মহাসড়কটিও নদীগর্ভে বিলীন হবে। এই সড়কটি রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপন করেছে। বড় দুটি গোরস্থান ভেঙে পড়বে।
তিনি বলেন, এখানে ভাঙন এতোটাই তীব্র, দেখা যাচ্ছে শতবিঘা জমির মালিকও একদম নিঃস্ব হয়ে গেছে। জিও ব্যাগ-টিউব ব্যাগ না দেখিয়ে যদি আগে থেকে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী ব্যবস্থা নিতো তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না।
এ বছর ভাঙনে মিরপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে সাহেবনগর ও মির্জানগর এলাকা। এখান থেকে পদ্মার উল্টো পাশেই নির্মিত হয়েছে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র। রাগীব রউফ বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র রক্ষায় যে বাঁধ দেওয়া হয়েছে, তার কারণেই এইদিকে ভাঙন অতিতীব্র আকার ধারণ করেছে। এই অবস্থায় এই পাড়েও শক্ত বাঁধ দেওয়া না গেলে কুষ্টিয়ার বড় অংশ নদীগর্ভে বিলীন হবে। বসতবাড়ি হারাবেন হাজারো মানুষ। তিনি দুর্নীতিমুক্ত থেকে কুষ্টিয়ার তিনটি উপজেলাকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নেওয়া ১৪৭২ কোটি টাকার প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের