ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা সদর হাসপাতালে ভুয়া বিল ভাউচারে লাখ লাখ টাকার আত্মসাতের অভিযোগ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ৩:৪২

গাইবান্ধা জেনারেল সদর হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক নুর এ ইসলাম হিরুর বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অর্থ আত্মসাৎ করে তিনি অঢেল সম্পত্তি অর্জন করেছেন এবং ছয়তলা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। যদিও তার বিপুল সম্পদ ও আয় নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, প্রশাসনের কিছু কর্মকর্তার নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের তথ্য অনুযায়ী, নুর এ ইসলাম হিরু দীর্ঘ কয়েক বছর ধরে জেলা সদর হাসপাতালে প্রধান সহকারী কাম-হিসাব রক্ষকের পদে আছেন। এই সুযোগে ভুয়া বিল ও ভাউচার জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন তিনি। এই অর্থ থেকেই তার স্ত্রী রানু আকতার ও শাশুড়ি আনোয়ারার নামে মহুরীপাড়ায় ৭ শতক জমি কিনেছেন, যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

শুধু তাই নয়, পলাশপাড়ায় প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা মূল্যের একটি পাকা ভবন নির্মাণ এবং ৩/৪ কোটি টাকা খরচে ৬ তলা ভবনের ৩ তলা পর্যন্ত কাজ শেষ করেছেন। ভবিষ্যতে বাকি নির্মাণে আরও ৭/৮ কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগে আরও জানা যায়, হিরুর ব্যাংক হিসাবেও লাখ লাখ টাকার লেনদেন রয়েছে।

বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। দুদক থেকে তার আয়ের উৎস, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ নিয়ে তদন্ত করা হলে সকল তথ্য উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে নুর এ ইসলাম হিরুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিকের পরিচয় শুনে ফোন কেটে দেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত