মেহেরপুরে জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে মেহেরপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ রবিবার বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব এর নেতৃত্বে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন চাঁদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, সাংগঠনিক সম্পাদক এম এ সাঈদ সহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব ও সভাপতি আকিব জাবেদ সেনজির। বক্তব্যে তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো পর্যন্ত গোপনে দেশের বিরুদ্ধে ও এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা