ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শিবচরে ক্রেতাদের নাগালের বাইরে ইলিশের দাম


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১০-১১-২০২৪ বিকাল ৫:২

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও গত ৩ নভেম্বর রাত ১২ টার পর থেকে জেলেদের অবাধে ইলিশ ধরা শুরু হয়। নিষেধাজ্ঞা শেষের ২/১ দিন শিবচরের হাট- বাজারগুলোতে ইলিশের সরবরাহ বাড়লেও গত ৩/৪ দিন ধরে বাজারে কমেছে ইলিশের সরবরাহ। ফলে বেড়েছে দামও। ২/৩ দিনের ব্যবধানে আকার ভেদে মাছের দাম কেজিতে বেড়েছে ২ থেকে আড়াইশত টাকা। এছাড়া আকারে বড় মাছ বাজারে নেই বললেই চলে। অন্যদিকে নিষিদ্ধ মৌসুমে অসাধু জেলেদের ধরা কিছু মাছ এখনও বাজারে বিক্রি হচ্ছে। ওগুলোর দাম তুলনামূলক একটু কম।

রবিবার (১০ নভেম্বর) শিবচরের বিভিন্ন মাছবাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুম গত ১৩ অক্টবর থেকে ৩ নভেম্বর ২২ দিন নিষিদ্ধ ছিল ইলিশ ধরা। এর ৩ নভেম্বর রাত ১২ টার পর থেকে শিবচরের পদ্মানদীতে অবাধে ইলিশ ধরতে নামে জেলেরা। তবে প্রজনন মৌসুম শেষ হলেও নদীতে তেমন ধরা পড়ছে না ইলিশ। ফলে শিবচরের বাজারগুলোতে পদ্মার ইলিশের সরবরাহ অনেকটাই কম। এতে করে দাম এখন আকাশচুম্বী। আর দাম শুনে ক্রেতারাও ইলিশ সহসা কিনছেন না। এদিকে ১ কেজি পরিমান ইলিশ বাজারে এখন নেই। মাঝে মধ্যে এলেও দাম অনেক বেশি। বর্তমানে আকারে ছোট ইলিশ দেখা যাচ্ছে বাজারে। তবে দাম কেজিতে বেড়েছে ২ থেকে আড়াইশত টাকা। এসকল মাছ আকার ভেদে ১২/১৩ শত টাকা কেজি বিক্রি হচ্ছে। গত কয়েকদিন আগে যে ইলিশ ৭ শত টাকা কেজি বিক্রি হয়েছে, এখন ১ হাজার টাকা বিক্রি হচ্ছে।

পদ্মাপাড়ের একাধিক জেলেরা জানান,'ইদানিং জালে মাছ কম ধরা পড়ছে। তাছাড়া বড় মাছ পাওয়া যাচ্ছে না। পদ্মায় পানি কমতে শুরু করেছে। এজন্য ইলিশ কম এখানে।'এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান,'এ বছর নিষিদ্ধ মৌসুমে অবাধে ইলিশ ধরেছে এক শ্রেণির জেলেরা। প্রচুর মাছ তখন ধরা পড়েছে। ওই মাছ মজুদ করে এখন বিক্রি করছে!'তবে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মৌসুম শেষ হবার পর মাছ কম ধরা পড়ার কথা নয়। এখানে সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়ানোর একটা কৌশল হতে পারে ব্যবসায়ীদের।'

বিক্রেতাদের সাথে আলাপ করলে তারা জানান,'বাজারে মাছ কম আসছে। আমরা পাইকারি বাজারেই মাছ কম পাচ্ছি। তারা বলে, নদীতে পানি কমতে থাকায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। একারনেই দাম বেড়েছে। আর দাম বাড়ায় বিক্রিও কমেছে। দাম শুনেই ক্রেতারা চলে যায়!'

রোমান মিয়া নামে শিবচর বাজারের এক মাছ বিক্রেতা বলেন,'৭শত টাকার ইলিশ বিক্রি করতে হচ্ছে ১ হাজার টাকায়। এজন্য বিক্রি কমেছে। বড় ইলিশ বাজারে নাই।'এদিকে বাজারে ইলিশ মাছ থাকায় দেশীয় অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে বলে বিক্রেতারা জানান। পাঙ্গাস, তেলাপিয়া, চাষী রুইসহ অন্যান্য মাছের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে।ক্রেতারা জানান,'ইলিশের দাম বেশি। অনেক দোকানে আগে ধরা মাছ এখনো বিক্রি করছে। দাম বেশি থাকায় কেনা হচ্ছে না। অন্যান্য মাছের দাম একটু কম।'

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,'এখন নদীতে মাছ কম থাকার কথা পুরোপুরি সঠিক নয়। উপকূলীয় এলাকায় মাছ ধরা পড়ছে অনেক। শিবচরের পদ্মায় ক্ষেত্র বিশেষ কম ধরা পড়তে পারে। তবে এটা সামগ্রিক চিত্র নয়। দাম বাড়াতে সরবরাহ কমিয়ে দেয়া এক কৌশল হতে পারে।'

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়