ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ শামলাপুরের নিজ বাড়ি তাকে গ্রেফতার করেন।
পরিদর্শক (তদন্ত) হিমেল রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জুলাই-আগস্ট গণআন্দোলনে টেকনাফের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা একটি মামলা এজাহারভুক্ত আসামী। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে পরোয়ানামূলে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুর্নীতি মামলার আসামীও তিনি।
বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মামলা দায়েরের পরও পুলিশ চেয়ারম্যান খোকনকে এতদিন গ্রেফতার করেনি। স্থানীয় কিছু বিএনপির লোকজনও তাকে আশ্রয় দিয়েছে। তাই তিনি প্রকাশ্যে ঘুরেছেন। অবশেষে গ্রেফতার করায় সন্তুষ্ট হয়েছেন শিক্ষার্থীরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ‘চেয়ারম্যান আমজাদ হোসেনকে খোকনে গ্রেফতারে আমরা কয়েক দফা অভিযান চালিয়েছি। কিন্তু তিনি সরে যাওয়ায় গ্রেফতার সম্ভব করা হয়নি। অবশেষে হাতেনাতে পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত