খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরীে ত একটি মালবাহী নৌকার সেলু ইঞ্জিনে পরিহিত লুঙ্গি পেছিয়ে মো. হানিফ মিয়া (৩৬) নামের ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের আব্দুর সোবহানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ মিয়া মাসখানেক আগে কিশোরগঞ্জের ইটনা এলাকা থেকে এক ব্যক্তির ইঞ্জিন চালিত নৌকাটি ছয় মাসের জন্য ভাড়া নেন। এরপর তিনি ওই নৌকায় বিভিন্ন স্থানে মালামাল পরিবহন করতেন। আজ বুধবার সকাল সাতটার দিকে খালিয়াজুীর রসুলপুর ঘাট থেকে নৌকাতে বাঁশ বোঝাই করে ধনু নদ দিয়ে তাহিরপুর যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে এক সহযোগী ছিলেন। রসুলপুর ফেরি ঘাটে পৌঁছে নৌকাটি নোঙর করে কিছুক্ষণ দুজন বিরতি নেন। পরে সঙ্গে থাকা ব্যক্তি নৌকার সেলু ইঞ্জিন চালু করেন। এ সময় হানিফ মিয়া সেখানে দাঁড়িয়ে থাকলে তাঁর পরিহিত লুঙ্গি ইঞ্জিনের পাখার সঙ্গে প্যাচ লেগে যায়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে খালিয়াজুরীর লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে লেপসিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী বলেন, নিহত ব্যক্তির মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী