ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১০-১২-২০২৫ বিকাল ৭:১২

‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব বা অপপ্রচার রোধ করা। এজন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। বুধবার দুপুরে শেরপুর শহরের নিউমার্কেট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলার তিনটি নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থীরা। আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, শেরপুর এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। এই শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ধরে রাখতে হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ফেইক আইডি দিয়ে নামে-বেনামে গুজব ও উস্কানিমূলক কথাসহ নানা ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে। প্রশাসন ও নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে এগুলো উদঘাটন করে যথাযথ ব্যবস্থা নিলে আগামী দিনের নির্বাচনী ও রাজনৈতিক পরিবেশ আরও সুন্দর হবে। 
বক্তারা আরও বলেন, শেরপুর অনুন্নত একটি জেলা। এখানে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ কর্মসংস্থানের অভাব রয়েছে। শেরপুরকে উন্নত করতে হলে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি।
মতবিনিময় সভায় এমপি প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ও গণঅধিকার পরিষদের প্রার্থী কাজী হায়াত এবং শেরপুর-১ (সদর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ আহমেদ প্রমুখ।
জেলা মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে এবং মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক আবু রায়হান রূপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ শওকত আহমেদ প্রমুখ। 
সভায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত