মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী
মাদকে ছেয়ে গেছে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহর। দিনরাত চলে মাদকসেবী ও বখাটেদের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী। এছাড়া শহরের একাধিক স্থানে চলে অসামাজিক কার্যকলাপ। এসব স্থানে মাদকসেবীদের আড্ডা বসে। প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অসামাজিক কার্যকলাপ দীর্ঘদিন চললেও স্থানীয় পুলিশ ও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
এসব বন্ধে শহরের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে অবশেষে পুলিশ সুপারের দারস্থ হয়েছেন। শহরের ৮০ জন বাসিন্দা স্বাক্ষরিত একটি অভিযোগপত্র গত রোববার পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এর অনুলিপি জেলা প্রশাসক, সংশ্লিষ্ট থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, এসব ঘটনায় স্থানীয় প্রশাসননও পুলিশ মিলে যৌথ অভিযান পরিচালনা করলে আশানুরূপ ফলাফল আসবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পৌরশহরে মাদকসেবীর পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মাদকের টাকা জোগাড় করতে তরুণরা অপরাধে জড়াচ্ছে। সেইসাথে শিক্ষার্থীরাও মাদকে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
শহরের বাসিন্দারা জানান, আল-মবিন রোডের একটি বাসায় সাফিয়া আক্তার নামে এক নারী প্রায় দুই থেকে তিন বছর ধরে বসবাস করছেন। ওই বাসিন্দারা দাবি করেছেন, সেখানে রাত-দিন অসামাজিক কার্যকলাপ চলে।পাশাপাশি রাতভর চলে মাদকসেবীদের আড্ডা। বখাটে ও মাদকসেবীদের উৎপাতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, বাড়িটিতে নিয়মিত অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের আড্ডা বসে, যা দীর্ঘদিন ধরে তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া থানার পূর্বপাশে আমেনা নামের আরেক নারী একইভাবে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সম্মানিত পরিবারগুলো অস্বস্তিতে ভুগছে এবং পুরো এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাঁরা এ বিষয়ে পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বলব। যৌথভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউএনওর সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী
নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ
কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন
কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি
আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার
সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার
কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা