ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২৫ বিকাল ৭:৩২

সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান জমি নিয়ে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা করছে । ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে। ওই গ্রামের  মৃত নুর মোহাম্মাদ (নুর মাহমুদ) সরকারের ছেলে মোঃ আবু তাহের সরকার (৭০)  সিরাজগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালত -২  এর  মামলা নং ১৯/২০১০ তারিখ  ৪-৬-২০১৩ রায়ের পূর্ব থেকেই  নিজ নামীয় রেকর্ড  এর  হাল দাগ নং ১২৪৯  (ফসলী) ,হাল খতিয়ান নং ৩৩০ মৌজা দক্ষিণ শ্যামপুর  জেএল নং ৮৬  ,জমির  পরিমান  ১.৮০ একর দখল করে আসছে।  এমতাবস্থায় একই গ্রামের  মৃত বরাত আলীর ছেলে আশরাফ আলী (৫৫) গং ওই মামলার রায় না মেনে সে জোরপূর্বক এই জমি ভোগ দখল করার জন্য পায়তারা ও জোড় জবরদস্তি করার চেষ্টা করে এবং আবু তাহের সরকারের পরিবারকে প্রাণ নাশের হুমকী দামকী দিচ্ছে। প্রাণ নাশের ভয়ে নিজের পরিবারকে রক্ষা করতে সে গত ৯ ডিসেম্বর ২০২৫ মোকাম জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,সিরাজগঞ্জ মামলা দায়ের করেন। মামলার সংবাদ শুনে পুনরায় আশরাফ আলী  গং বাদীর পরিবারকে মেরে ফেলার হুমকি দামকী দিয়েছে।

এ বিষয়ে মামলার বাদী মোঃ আবু তাহের সরকার বলেন, নামিক বিবাদী গন অত্যন্ত দুর্দান্ত দাঙ্গাবাজ,পর সম্পত্তি লোভি,সন্ত্রাসী  শ্রেনির লোক বটে। তাদের অসাধ্য কোন কাজ নেই করে নাই। আমি প্রতি বছরেই ন্যায় ভোগ দখলকৃত জমি আমার নিজ হালে ভ’ট্টা ও সরিষা রোপন করেছি। নামীক বিবাদীদের নালিশী সম্পত্তি কোন দখল না থাকা সত্বেও তারা আমার ভুট্টা রোপনকৃত জমি দখল ও ফসল নষ্ট করার জন্য পায়তারা করছে এবং আমার পরিবারকে মেরে ফেলার হুমকী দামকী দিচ্ছে। এ বিষয় নিয়ে তাড়াশ থানায় অভিযোগ দিলে বিবাদীগন থানায় উপস্থিত হয়। শান্তি শৃংখলা রক্ষা করার জন্য উভয় পক্ষকে নিয়ে উপস্থিত জনতার সামনে সমাধান করার সিদ্ধান্ত হয়। তাতেও বিবাদী অভিযোগ অমান্য করে চলে যায়। এমতাবস্থায় আমার নিরাপদের জন্য মোকাম জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,সিরাজগঞ্জ মামলা দায়ের করেছি।
এই ব্যাপারে তাড়াশ থানার তদন্ত কর্মকর্তা এস আই শাহআলম বলেন, শান্তি শৃংখলা রক্ষার্থে উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করেছি। বিবাদী আশরাফ আলী গং আদালতের রায় না মেনে চলে যান।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ