ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১০-১২-২০২৫ বিকাল ৭:৫

​পরিবেশবান্ধব নগরী গড়া এবং বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে জয়পুরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্র। 
জয়পুরহাট পৌরসভার কড়ই কাদিপুর এলাকায় স্থাপিত এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মো. নুরুল ইসলাম।
​উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "এই প্রকল্পের মাধ্যমে শহরের পচনশীল বর্জ্যকে প্রক্রিয়াজাত করে উন্নত মানের জৈব সারে রূপান্তর করা হবে। এতে একদিকে যেমন শহরের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, অন্যদিকে কৃষকরা কম খরচে মানসম্মত সার পাবেন। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, উন্নয়ন সংস্থা এসএনভি (SNV)-এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. সুমন আলী, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাশেম,  সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।  ​এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনির্মিত এই প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার