ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২৫ বিকাল ৭:৫২

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (৩০ ফুট) দুই বছরের শিশু পড়ে গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি  মাঠে এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম সার্জিদ (২)।সে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। কোয়েলহাট পূর্বপাড়ার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন জানান, দুপুর ১২টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি জমিতে আটকে যায়। রাকিব, তার স্ত্রী রুনা খাতুনসহ তাদের দুই বছরের ছেলেকে নিয়ে সেই ট্রলিটি দেখতে যান। পরে শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল।
এরই মধ্যে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে  মধ্যে পড়ে যায় সে। কিন্তু তার মা-বাবা গর্তের মধ্য থেকে শিশুটিকে তুলতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছে।শিশুটির মা রুনা খাতুন বলেন, ‘মাটিতে আটকে যাওয়া ট্রলি দেখতে এসে আমার বাচ্চাটি কোল থেকে নেমে যায়। এ অবস্থায় কোথাও যেন কান্নার শব্দ শোনা যায়। আমি তাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না।’
তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ বলেন, ‘বাচ্চাটি উদ্ধারের জন্য ৫ ঘণ্টা ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে তাকে জীবিত উদ্ধার করা যাবে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘বাচ্চাটির গর্তে পড়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে।

 

এমএসএম / এমএসএম

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল