ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফ্যাসিবাদীদের কারনে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি-মানিকগঞ্জে রিতা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-১২-২০২৫ বিকাল ৭:৩

মুন্নু গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং মানিকগঞ্জ -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদীদের কারনে মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামী নির্বাচনে প্রতিটি মানুষ ধানের শীষে ভোট দেবার জন্য মুখিয়ে আছে। বুধবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন বলেন, আমার পিতা সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর কারনেই আজকে ৪ হাজার রোগীদের সেবা দিতে পেরেছি। তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করে গেছেন। তিনিও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ফ্রী মেডিকেল ক্যাম্প করেছেন। আমি সাধারণ মানুষের তৃণমূলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এ ব্যবস্থা করেছি। ফ্রী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি ও দন্তসহ ১০ টি বিভাগের ৭৫ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ৪ হাজার দুস্থ্যরোগীদের ফ্রি চিকিৎসা পত্র দেয়া হয়েছে। পরে বিনামূল্যে ঔষধ প্রদানের পাশাপাশি পরীক্ষা সেবাও দেওয়া হয়। সেইসাথে জটিল রোগীদের মুন্নু মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি। 
সময় মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুন্নু মেডিকেল কলেজের প্রন্সিপাল প্রফেসর এমএ করিম, ড্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান এবং সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান