মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক
“দিন যতই ঘনিয়ে আসছে মেঘলা ও তার পরিবারের চোখে মুখে চিন্তার ছাপ যেন বাড়ছে” এমন সংবাদ দৈনিক সকালের সময় ও অনলাইন নিউজজোনেসহ বিভিন্ন গণমাধ্যমে দিনমজুর বাবার মেধাবী সন্তান মেঘলা খাতুন(১৯)ও মেডিক্যাল কলেজে চান্স ও তার দারিদ্রতার খবর প্রচারের পর শিক্ষার্থী মেঘলার পাশে দাঁড়ালেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। খুশি মেঘলা ও তার পরিবার।
মঙ্গলবার সকালে পাবনার জেলা প্রশাসক কার্যালয়ে মেঘলা ও তার পরিবারকে ডেকে নেন পাবনার জেলা প্রশাসন। এসময় তাকে নগদ অর্থসহ ফুলেল শুভেচ্ছা দিয়ে এই সহযোগিতার আশ্বাস দেয়া হয়।এসময় অন্যদের মধ্যে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী মেঘলা পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মৌগ্রাম মহল্লার দিনমজুর কৃষক হাসমত মির্জা ও গৃহকর্মী মোছাঃ চায়না খাতুনের একমাত্র মেয়ে। নানা অভাব অনটন আর চরম প্রতিকূলতার মধ্যদিয়ে মেঘলার বেড়ে উঠা। শিক্ষা জীবনে কখনই স্বাচ্ছন্দ, পছন্দের জামা কাপড় প্রয়োজনীয় বই খাতা না পেলেও সে দমে থাকেনি। দারিদ্রতার মধ্যদিয়েই পাবনার আঠঘরিয়া উপজেলার একদন্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ+৫ এবং সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ+৫ পেয়ে সাফল্যের সাথে সে দিনাজপুর মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। তার এই সাফল্যে গর্বিত পিতামাতা ও এলাকাবাসি। কিন্তু মেডিক্যালে চান্স পেলেও কিভাবে ভর্তিসহ পড়াশোনার খরচ বহন করবে এমন চিন্তা ভর কওে মেঘলা ও তার পরিবারের মাথায়। বিভিন্ন গণমাধ্যমে তাদের এই চিন্তা ও আর্থিক দূরাবস্থার কথা প্রচার করলে নজরে আসেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের। তিনি তাৎক্ষনিক মেঘলার বিষয়ে খোঁজ নেয়ার জন্য পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলামকে দায়িত্ব দেন। আজ (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেঘলা ও তার বাবা মাকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত করেন। জেলা প্রশাসক মেঘলাকে তার সাফল্যের জন্য ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসক তার ও তার পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। ভর্তিসহ প্রাথমিক খরচাদি মেটানোর জন্য মেঘলাকে নগদ বিশ হাজার টাকা প্রদান করেন এবং তার মেডিক্যালে পড়াশোনার যাবতীয় খরচাদি পাবনার জেলা প্রশাসন বহন করবেন বলে আশ্বাস দেন।
জেলা প্রশাসকের এমন আশ্বাসে শিক্ষার্থী মেঘলা আবেগ আব্লুত হয়ে বলেন, জীবনেও আশা করিনি এমন সহযোগিতা পাবো। জেলা প্রশাসক মহোদয়ের নিকট কৃতজ্ঞ থাকবো। এখন একটু চিন্তামুক্ত হয়ে পড়তে পারবো। এটা আমার জীবনে অনেক বড় উপহার।মেঘলার বাবা ও মা বলেন, আজ মনটা ভালো লাগছে। ডিসি স্যার আমার মেয়ের পাশে দাঁড়ালেন। এর চেয়ে আর কি চাই।
এসময় পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, মেঘলা তার পরিশ্রমের ফল পেয়েছে। সে দেশের সন্তান। তার দায়িত্ব আমাদের সকলের। গণমাধ্যমে তার খবর দেখে তিনি সদর উপজেলা ইউএনও নাহারুল ইসলামকে দায়িত্ব দিয়েছিলেন তাকে খুঁজে বের করতে। আজ থেকে মেঘলার মেডিক্যাল পড়ার সকল দায়িত্ব পাবনা জেলা প্রশাসনের। তার যেন কোন কষ্ট পেতে না হয়; এদিকে তারা সার্বক্ষণিক খেয়াল রাখবেন। মেঘলা বড় হয়ে নামকরা চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ