ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৪-২-২০২৫ রাত ১০:৩২

কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে আসছিল এমন সংবাদ পেয়ে জয়পুরহাটের আক্কেলপুরে গাড়ির গতি রোধ করে গাড়িসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে এসে তল্লাসী চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যার পরে পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় ঘটেছে।

আটককৃতরা হলেন, কুমিল্লার কতোয়ালী থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রীর নাসরিন আক্তার (২৫)। নাজমা বেগমের নামে এর আগেও বগুড়া, নাটোর ও কুমিল্লায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ, ৩৯-০৬১৩) চুরি হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যার পর সংবাদ আসে পুলিশের কাছে। এসময় থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় সড়কে তল্লাসী চৌকি বসিয়ে সাদা রংয়ের ওই প্রাইভেট কারকে থামার সংকেত দেয়। এসময় প্রাইভেট কারের সামনে থাকা একজন দ্রুত লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে থানায় নিয়ে এসে তল্লাসী করলে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ।  

গ্রেপ্তারকৃত মাদক কারবারী নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট গুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে গাড়িটি চুরি করা কিনা তা তিনি জানেন না।

এদিকে মঙ্গলবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উপজেলার চিয়ারীগ্রামে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলেন, আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রামের আজিজার প্রামানিকের ছেলে আব্দুর রশিদ (৪৬), দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া নওদা পাড়ার হবিবর রহমানের ছেলে নাজমুল (২৭) একই এলাকার ফিরোজ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩০)।

সব মিলিয়ে দুটি ঘটনায় মোট ৪০ কেজি গাঁজা ও ৯’শ ৬৫ পিস ইয়াবা থানায় জব্দ করেছে পুলিশ।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি সাদা রংয়ের প্রাইভেট কার চুরি করে নিয়ে আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাসী চৌকি বসিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসলে তল্লাসী করলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধ মামলার প্রক্রিয়া চলছে। এর আগে বিকেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত