যশোরের ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা : পানিসম্পদ উপদেষ্টা
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধ এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তবে সেটা কোন পানি উন্নয়ন বোর্ড বা কোন সংস্থার মতামতে নয় সেটি হবে ভুক্তভোগীদের পরামর্শে।
দুঃখ একটাই যে সমস্যা সমাধানে বিগত সরকার আন্তরিক ছিল না। যে কারণে পূর্বের তুলনায় সমস্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তুু এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। তিনি আরো বলেন, 'বিগত সময়ের মত পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতা-মতে নয়। এবার ভুক্তভোগীদের পরামর্শ নিয়ে প্রকল্প অনুযায়ী কাজ করা হবে। যাতে আর শুনতে না হয় ভবদহ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরেজমিনে এসে দেখছি এ অঞ্চলের মানুষের সাহায্যের প্রয়োজন। তারা যুগ যুগ ধরে এ সমস্যার ভুক্তভোগী।'বিভিন্ন সংস্থার ঋণ আদায় ও অবৈধ দখলের বিষয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলাবদ্ধ এলাকায় ঋণ শিথিল করা হবে। এ ছাড়া বিগত সময়ে ভবদহের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবার নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয় সেই বিষয়ে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি করা হবে। এ অঞ্চলে অবৈধভাবে সরকারি খাল দখলমুক্ত করা হবে। একই সঙ্গে মৎস্যঘের মালিকদের নীতিমালা মেনে মাছচাষ করতে হবে। সাধারণ মানুষের জীবন-জীবিকা জিম্মি করে মাছের ঘের হতে পারে না। যারা অবৈধভাবে মাছের ঘের চালাচ্ছেন, তাদের ওইসব ঘের সরাতে হবে। আর এসব মুক্ত করতে জেলা প্রশাসন কাজ করবে। ভবদহের সমস্যা সমাধানে আমরা আন্তরিক। রবিবার (১০ নভেম্বর) যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী ইউনিয়ন, বিল কপালিয়া ও ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট পরিদর্শন করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম প্রমূখ।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার