রাজধানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৫
রাজধানীর মিরপুরের কাফরুলে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।রোববার (১০ নভেম্বর) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. রাজিব মিয়া (২১), মোছা. সুমি আক্তার (১৮), মোছা. সাহানা আক্তার (২২), মো. সুমন মিয়া (২৫) ও মোছা. সুবর্ণা আক্তার (২২)। তারা সবাই পোশাক শ্রমিক।
রাতেই দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. আসাদুল মন্ডল জানান, দগ্ধরা পোশাক কারখানায় কাজ করেন। কাফরুলের কালভার্ট স্টিল ব্রিজ এলাকার একটি বাসার দোতলায় থাকতেন। গত রাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করেন তারা। এরপর চুলায় সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে অনেকে দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে রাজিবের শরীরের ৬ শতাংশ, সুমির ২ শতাংশ, শাহানার ৫ শতাংশ, সুমনের ৩ শতাংশ ও সুবর্ণার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে দগ্ধ কম হওয়ায় সবাই শঙ্কামুক্ত।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ