ঢাকা বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

চাকরি পুনর্বহালের দাবিতে ইডকলের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ১২:৪২

চাকরি পুনর্বহালের দাবিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) চাকরিচ্যুত ১০৬ কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ইডকলের প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত মে দিবসের আগের রাতে স্বৈরাচারী সরকারের ইডকলের বোর্ড সংশ্লিষ্ট আমলা সচিব এবং ম্যানেজমেন্ট দ্বারা, ইডকলে মাঠ পর্যায়ে স্থায়ী নিয়োগপ্রাপ্ত ২৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১০৬ জন কর্মকর্তা-কর্মচারীকে কোনো নোটিশ বা কারণ ছাড়াই অন্যায় অযৌক্তিক ও বৈষম্যমূলকভাবে চাকরিচ্যুত করে। 

পরবর্তীতে চাকরি পুনর্বহালের দাবিতে পহেলা মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি এবং ৮ আগস্ট ইডকল প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেসময় সেনাবাহিনীর মধ্যস্থতায় ইডকল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা চাকরি পুনর্বহালের লিখিত আশ্বাস দেওয়ার পরেও পুনর্বহাল না করায় গত ১৯ আগস্ট আবারও ইডকল প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সেসময় আবারো সেনাবাহিনীর মধ্যস্থতায় ইডকল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় চাকরি পুনর্বহালের সুপারিশের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একজন যুগ্ম সচিব ও একজন সহকারী সচিবসহ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরবর্তীতে তদন্ত কমিটি গত ১০ সেপ্টেম্বর ইডকলের চেয়ারম্যান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের কাছে তদন্ত রিপোর্ট প্রদান করলেও আজ পর্যন্ত চাকরি পুনর্বহাল কিংবা তদন্ত কমিটির রিপোর্ট তাদের জানানো হয়নি। 

কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেন, চাকরি পুনর্বহালের মিথ্যা আশ্বাস ও কালক্ষেপণ করা হচ্ছে। যার প্রেক্ষিতে আজকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে।মানববন্ধন অংশ নেওয়া ১০৬ কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির আদেশ বাতিল করে চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এমএসএম / এমএসএম

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এ অংশগ্রহণ করছে দিকদর্শন প্রকাশনী

উত্তরা ১৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রতিবন্ধী বাবার আইসিইউতে থাকা সেই শিশুর দায়িত্ব নিলেন ডিসি ফরিদা

রামপুরায় দিয়ামনি-ই কমিউনিকেশনের ৩দিন ব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা সম্পন্ন

পদ্মা অয়েল পিএলসিতে ৯ কর্মকর্তাকে স্থায়ীকরণ

রামিসা, আছিয়াসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের শরীয়াহ আইনে দ্রুত বিচার করতে হবে: শেখ ফজলে বারী মাসউদ

হামলা-মামলা ও নির্যাতন পেরিয়ে মহানগর উত্তর যুবদলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় আমিনুল হক হিমেল

মৃত শিশু গৃহকর্মী নিয়ে মিরপুর থেকে উত্তরার হাসপাতালে যাওয়া দম্পতি আটক

ঢাকা অভিজাত বনানীতে অবৈধ শিশাবারে অভিযান শিশা ও মদ জব্দ

রাজধানীর তুরাগে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নিটোরে ড্যাবের মানববন্ধন

সরকারি জমি দখলকারীদের ছাড় নয়’, ডিসি ফরিদাকে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করার উদ্যোগ: রাজউক কর্মকর্তাদের পরিদর্শন