"বৃক্ষরোপণে গাইবান্ধায় তিন দিনব্যাপী মেলা উদ্বোধন - পরিবেশ রক্ষায় জনসচেতনতার আহ্বান"
গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতা প্রাঙ্গণে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদ বলেন, “পরিবেশ ও জীবনের জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বৃক্ষ কর্তন রোধ করে সামাজিক বনায়ন গড়ে তোলায় সবাইকে আন্তরিক ও সংবেদনশীল হতে হবে।” তিনি মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোলস্না মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এবং চেম্বারের পরিচালক তৌহিদুল ইসলাম মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
তিন দিনব্যাপী এ মেলায় মোট ২৯টি স্টল রয়েছে এবং এটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত