মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আমজাদ গ্রেফতার
চট্টগ্রাম মাদক মামলায় দীর্ঘদিন যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আমজাদ হোসেন (৪৭)কে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১১ নভেম্বর) র্যাব গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গত ৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় র্যাব-৭ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ওই ব্যক্তি চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং-৩২(১)২১, জি আর-০২/২০২১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
র্যাব-৭ আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমজাদ হোসেন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন নামার বিল এলাকায় অবস্থান করছে; উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৯ নভেম্বর বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে । গ্রেফতার আমজাদ হোসেন নোয়াখালী জেলা হাতিয়া থানাধীন পূর্ব রসুলপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নোয়াখালী জেলার হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত