শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও স্মারকলিপি প্রদান
গাইবান্ধা জেলা পরিষদের ডাকবাংলোর পেছনে শতবর্ষী পুকুর ভরাট করে মার্কেট ও অডিটরিয়াম নির্মাণের বিরুদ্ধে পরিবেশকর্মী ও স্থানীয় নাগরিকরা প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার সকালে "শতবর্ষী পুকুর নাগরিক রক্ষা আন্দোলন" জেলা পরিষদ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দোকান মালিক ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজনীতিক ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল। বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক ও সাবেক জেলা বার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, প্রগতি লেখক সংঘের সভাপতি দেবাশীষ দাশ দেবু, কমিউনিস্ট পার্টির নেতা গোলাম রব্বানী মুসা, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, বাসদ মার্কসবাদী নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, মিনারা বেগম, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, শ্রমিক নেতা কাজী আব্দুল ওয়াদুদসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, জেলা পরিষদ এই শতবর্ষী পুকুরটি ভরাট করে স্থাপনা নির্মাণের জন্য কোটি টাকা আদায় করছে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বক্তারা পরিবেশ রক্ষার্থে পুকুরটি পুনঃখননের দাবি জানান এবং মার্কেট নির্মাণ প্রকল্প বন্ধের আহ্বান জানান।
পরে পরিবেশ মন্ত্রণালয়ের বরাবরে একটি স্মারকলিপি স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার কাছে প্রদান করা হয়। উল্লেখ্য, আধুনিক অডিটরিয়াম ও মার্কেট নির্মাণের উদ্দেশ্যে ২০২১ সালে এই পুকুরটি ভরাট করা হলেও, নাগরিক আন্দোলন ও আদালতের নিষেধাজ্ঞায় কাজটি বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি জেলা পরিষদ পুনরায় নির্মাণ কার্যক্রম শুরু করেছে।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত