গোবিন্দগঞ্জে কর্ভাডভ্যানের চাপায় এক নারী নিহত, আহত ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্ভাডভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০) নামে এক যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্ণা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্বাস আলীর স্ত্রী।
ঘটনার সময় ব্যাটারী চালিত অটোরিক্সাটি যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় অটোরিক্সার এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে। তখন পেছন থেকে আসা একটি কর্ভাডভ্যান যাত্রীদের চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আব্দুল খালেক (৪৫), দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া—তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যাওয়ায় কভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত