ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে ভুয়া প্রতিষ্ঠানের নামে কৃষক লীগ নেত্রী সাকি'র সরকারি টাকা লুট


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৩:৫৬

পঞ্চগড়ে অস্তিত্বহীন নিজের একই প্রতিষ্ঠানে জেলা পরিষদের বার বার বরাদ্দ,মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানসহ প্রায় ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে-পৌর কৃষকলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকীর বিরুদ্ধে।এর আগেও তার বিরুদ্ধে প্রকল্প বরাদ্দ দিয়ে ৫০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ হলেও, ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।যদিও অভিযুক্ত এই নারী নেত্রী বলেছেন, বরাদ্দের টাকা দিয়ে কাজ করেছি।অস্তিত্বহীন প্রতিষ্ঠানে বরাদ্দের বিষয়ে জানান, প্রতিষ্ঠানগুলো স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের যে অর্থ উত্তোলন করা হয়েছে,সেটা দিয়ে আসবাবপত্র ক্রয় করি।

স্থানীয় সচেতন নাগরিকরা জানান,আওয়ামীলীগের এই নেত্রী এক সময়ে বিএনপি সমর্থিত ছিলেন।২০০৮ সালে জাতীয় নির্বাচনের পর ভোল পাল্টে হলেন আ,লীগার।একে একে হলেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও জেলা আ,লীগের সদস্য,পৌর কৃষক লীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্যও।দলীয় প্রভাব খাটিয়ে করে বসলেন চারটি প্রতিষ্ঠান।সেখানে বরাদ্দ নিয়ে লুটপাট করেছেন, প্রায় ২০ লাখ টাকারও বেশী।দূর্নীতি দমনসহ প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন তারা।

জানা যায়,জেলা পরিষদ থেকে অর্থ বছর ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত আ,লীগের এই নেত্রী তার নিজের প্রতিষ্ঠান মারেয়া মহিলা সমিতির নামে তিন দফায় সাড়ে ছয় লাখ, পরস্পর মহিলা সমিতির নামে দুই দফায় চার লাখ, পরস্পর মাদক নিরাময় কেন্দ্রের নামে দুই বারে পাঁচ লাখ, পরস্পর গ্রন্থাগার নামে দুই লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। পরস্পর মাদক নিরাময় কেন্দ্র ও পরস্পর গ্রন্থাগার নামে পঞ্চগড়ে কোন প্রতিষ্ঠান নাই।ভুয়া প্রতিষ্ঠানের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন স্থানীয়রা। এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে অনুদান নিয়েছে পরস্পর মহিলা সমিতির নামে দুই দফায় ৯০ হাজার, মারেয়া সমিতির নামে ৪০ হাজার টাকা।

সরজমিনে জানা যায় ,বোদা উপজেলার মারেয়া এলাকায় শ্রী মনি ভূষনের কাছে ছয় শতক জমি ক্রয় করেন,পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকার আকতারুন নাহার সাকী।তার পর একটি ঘর তুলে নাম দেয় মারেয়া মহিলা উন্নয়ন সমিতি।এলাকাবাশী বলেন,ঘরটি সবসময় বন্ধ থাকে,বছরে দুই একবার খুলতে দেখা যায়।পরস্পর মাদক নিরাময় কেন্দ্র ও পরস্পর গ্রন্থাগারটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে পরস্পর মহিলা সমিতি ওই নারী নেত্রীর বাড়িতে।

অপসারিত জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ জানান, প্রকল্পের অর্ধেক টাকা নিয়ে কাজ করার পর, বাকী বিল তোলার নিয়ম।আমি পরিষদে আসার পর ওই নামের স্ক্রীমগুলোতে বরাদ্দ দেওয়া হয়নি।যা বরাদ্দ দিয়েছে আগের চেয়ারম্যান।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়