পিরোজপুরের কদমতলায় চলছে চার দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে নানা আয়োজন
১১ নভেম্বর ২০২৪ সোমবার পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পূজা স্থান পরিদর্শন করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ,এ সময় আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা আহবায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রি, যুগ্ম আহবায়ক সহাদেব চন্দ্র পাল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালমান জাকির,জেলা ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ, বিএনপি নেতা সাবেক মেম্বার হারুন অর রশিদ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "আমি মুসলমান আমার ধর্মে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন করব।শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন হতে পারে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা করতে না পারে এর জন্য সব সময় আমি এবং আমার দলের নেতাকর্মীরা সোচ্চার থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন, বরিশালে খ্রিস্টীয় অষ্টম শতকে নির্মিত জগদ্ধাত্রীর একটি প্রস্তরমূর্তি পাওয়া যায়। তাছাড়া এই পূজার ঐতিহ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উক্ত পূজা উপলক্ষে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা,কীর্তন,সামাজিক যাত্রাপালা সহ তাদের ধর্মীয় নানা আয়োজন।
এ সময় পূজা মন্ডপ সহ উক্ত অনুষ্ঠানে আগত রকমারি দোকান প্রাঙ্গণ পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার।
T.A.S / T.A.S
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার