মির্জাগঞ্জে অধ্যাক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ
মির্জাগঞ্জে মোঃ নুরুল হক নামে এক মাদরাসার অধ্যাক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার মানসুরাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যাক্ষ।জানাযায়, অধ্যাক্ষ হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকেই তিনি নিয়োগ বানিজ, সরকারি বরাদ্দ ও ইয়াতিমখানার অর্থ আত্মসাৎসহ নানাবিধ অনিয়ম করে প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
তার এইসব অনিয়ম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক,মাধ্যমিক শিক্ষা অফিস ও দূর্নীতি দমন কমিশনে সম্মিলিতভাবে লিখিত অভিযোগ করে এলাকাবাসী, অভিভাবক এবং শিক্ষার্থীরা।এতে বলা হয়, গোপনীয়তা বজায় রেখে মোটা অংকের উৎতকোচের বিনিময়ে ১৬ তম গ্রেডে ৪ জন, ২০ তম গ্রেডে ৪ জন এবং ভাইস প্রিন্সিপালসহ মোট ৯ জনকে মনগড়া ভাবে নিয়োগ প্রদান করেন। যার মধ্যে লোমনান নামে একজন তার নিকট আত্মীয়। অধ্যাক্ষের সুপারিশেই নাকী তিনি নিয়োগপ্রাপ্ত হন। মাদরাসার মাঠ ভরাট,লিল্লাহ বোডিং, নতুন ভবন ও গেইট নির্মানের টাকার আয়-ব্যয়ের কোন হিসাব নেই তার কাছে। বন্ধ রেখেছে মাদরাসার ইবতেদায়ী শাখাটি। এছাড়াও মাদরাসার উন্নয়নমুলক কাজে সরকারি বরাদ্দ কৃত টাকা ও এতিম খানায় কোন এতিম না থাকা সত্তেও ১৫-১৭ জনের একটি ভূয়া এতিমদের তালিকা দিয়ে ক্যাপিটেশনের টাকা আত্মসাৎ করেন তিনি।প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের নামে টাকা গ্রহন, ফরম ফিলাপের জন্য সরকারি ধার্যকৃত ফি এর চেয়ে অধিক টাকা আদায় এবং সার্টিফিকেট ভুল সংশোধনের জন্য শিক্ষার্থীদের অভিভাবক থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে থাকেন অধ্যাক্ষ। এমনকি সার্টিফিকেট/ প্রশংসা পত্রের জন্য ১৫০০- ২০০০ করে টাকা করে নেন তিনি।
এছাড়াও গত ১ বছরে আবেদন ছাড়াই অধ্যাক্ষ ও লোকমানের বিরুদ্ধে নৈমিত্তিক ছুটি কাটানোরও অভিযোগ রয়েছে। এসব ছুটির কোন ডকুমেন্টারি কাগজপত্র নেই বলেও জানা যায়।অভিযুক্ত অধ্যাক্ষ মোঃ নুরুল হকের ব্যবহারিত একাধিক ফোন নম্বরে বার বার করলে ও সে রিসিভ করে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদরাসার দায়িত্বর বর্তমান সভাপতি মোঃ তরিকুল ইসলাম বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা: মুজিবুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দাপ্তরিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক