ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কালীগঞ্জে ৪শ লিটার চোলাই মদসহ এক নারী মাদক কারবারী আটক


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৩:৫৪

কালীগঞ্জে অভিযান চালিয়ে ৪শ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। 
সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে উজ্জ্বল ধরেন এর আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় উজ্জল ধরেনের স্ত্রী ববি মারিয়া গমেজ (৪০) কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ১৬।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উজ্জল দীর্ঘদিন যাবৎ তার গোপন আস্তানায় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। তারা স্বামী-স্ত্রী উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে উজ্জলের আস্তানায় পুলিশ অভিযান চালায়। এসময় ৪শ লিটার চোলাই মদ জব্দ করে যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা এবং মদ তৈরীর ৩শ লিটার কাচামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রতিবেদককে মুঠোফোনে বলেন, মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত