ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডেমরায় ভূয়া ডাক্তার গ্রেফতার

মেট্রিক পাশ না করেও তিনি ডাক্তার


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১২-১১-২০২৪ রাত ১০:৩০

রাজধানীর ডেমরায় জয়নুল আবেদীন জয় ওরফে মো.আরিফ হাসান (৩৫) নামের এক ভূয়া ডাক্তার গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় রাজধানীর মাতুয়াইলের হাজী বাদশা মিয়া সড়কের নিউ টাউন আবাসিক এলাকায় ফেইথ পয়েন্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। গ্রেপ্তার আরিফ হাসান মাদারীপুর জেলার শিবচর থানার কাহের তলা ইউনিয়ন সুতারপাড়া গ্রামের মৃত মজিদ ব্যাপারীর ছেলে। গ্রেপ্তার ডা. মো.আরিফ হাসান, এমবিবিএস (ঢাকা) এম এস অর্থোপেডিক সার্জারি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাড় জোড়া, পঙ্গু ও বাত রোগ বিশেষজ্ঞ ও সার্জন টাইটেল ব্যবহার করতেন।

সূত্রে জানা গেছে, ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার মোঃ.আরিফ হোসেনের নাম এবং তার সনদ বিএমডিসি রেজি নম্বর এ—৮১৯৮৩ ব্যবহার করে স্থানীয় হাসপাতলের মালিকদের যোগ সাজেসে ৪ বছর যাবৎ রাজধানীর মাতুয়াইল এলাকায় ফেইথ পয়েন্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেইফ ফার্মা সহ আরো কয়েকটি হাসপাতাল এবং কনসালটেন্ট ফার্ম ডাক্তার হিসেবে অনকলে প্রতিনিয়ত চিকিৎসা করে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।

এর আগে ২৬ অক্টোবর এনাম মেডিকেল কলেজের ডাক্তার মো.আরিফ হাসান তার ফেইসবুকের মাধ্যমে জানতে পারেন তার নিজের সনদ নাম্বার ব্যবহার করে রাজধানীর ডেমরায় আরো একজন ডাক্তার হিসেবে রোগীদের সাথে প্রতারণা করছেন এ সময় তিনি সংস্লিষ্ট হাসপাতালে এসে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা প্রমান করে ডেমরা থানায় একটি মামলা করলে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ফেইথ পয়েন্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.মেহেদী সকালের সময়  কে বলেন, আমারা এ হাসপাতাল টি নিয়েছি মাত্র ৮ মাস হলো এর আগে মালিকের ছিলো তখন থেকেই এই ডাক্তার আমাদের এখানে মাঝে মধ্যে রোগী দেখতেন। আমরা তাকে আসল ডাক্তার হিসেবেই জানতাম কিন্তু সে তার পরিচয় গোপন রেখে  আমাদের সাথে প্রতারণা করেছে।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস হোসেন বলেন, সে অন্য ডাক্তারের সনদ নকল করে সাধারন মানুষের সাথে প্রতারণা করে চলছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে আসল ডাক্তার গতকাল রাতে মামলা করলে ওই সময়ে প্রতারক ডাক্তার কে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি