ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বারইয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৫:২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়  ৫৯ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা। মঙ্গলবার (৩১ ‍আগস্ট) বেলা ১১টায় বারইয়ারহাট পৌরসভার নিজস্ব কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম খোকন।

মেয়র বলেন, ঘোষিত এ বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে উন্নয়ন অনুদান ৪৬ কোটি টাকা। সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়নে ৪৫ কোটি ৯৬ লাখ টাকা। এছাড়া আয়ের উৎস হিসেবে রাখা হয়েছে রাজস্ব খাতে ১০ কোটি ৩৭ লাখ, মূলধন হিসাব খাতে ১ কোটি ৪ লাখ, প্রারম্ভিক জের খাতে ২ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা। 

তিনি ‍আরো বলেন, অবকাঠামো উন্নয়নের পরে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ব্যায় ১১ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার, সমাপনী জের ১ কোটি ৩০ লক্ষ ৬১ হাজার ৩০০ টাকা, মূলধন ব্যয় ১কোটি ১লক্ষ ৫০ হাজার টাকা। বাজেটে আমরা জনগণের স্বপ্ন বাস্তবায়নে রূপ দেয়া এবং জনগণকে আরো বলিষ্ঠ সেবা দেয়ার নির্দেশনা দিয়েছি। গত ৫ বছরে মেয়র হিসেবে আমার লব্ধ জ্ঞানের প্রতিফলনও হয়েছে এ বাজেটে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বারইয়ারহাট পৌরসভার সচিব সমর কান্তি চাকমা, প্যানেল মেয়র নিজাম উদ্দিন ও রাসুল আহম্মদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত