ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের খাদ্য সহায়তা বিতরণ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ৩:৫৯

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৪০৬৫ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন।

বুধবার সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে হংকং সরকারের অনুদানে এ খাদ্য সহায়তা প্রদান করে ওয়ার্ল্ড ভিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং, প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস স্যামুয়েল সোম, প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়ার প্রোগ্রাম অফিসার মারসিয়া হালদার, গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় প্রত্যেক উপকারভোগির মাঝে ২০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিরা, ৫০০ গ্রাম লবন, ৫০০ গ্রাম চিনি, ২ কেজি মুগডাল, ৩ কেজি ছোলা, ১টি বালতি, ১টি পানির পট, ১টি প্লাস্টিকের মগ, ৫টি সাবান, ২০টি খাবার স্যালাইন, স্যাভলন ৫মিলি, ৫০০ গ্রাম হুইল পাউডার ও ২ টি স্যানিটারি প্যাড প্রদান করা হয়।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত