ভূয়া শ্রবণ প্রতিবন্ধীর নিয়োগ বাতিল
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমিউনিটি অর্গানাইজার মো. রতন মিয়ার অস্থায়ী নিয়োগ বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে ভূয়া শ্রবণ প্রতিবন্ধী সেজে চাকরি গ্রহণের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া রতন মিয়ার নিয়োগ বাতিলের জন্য গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে একটি চিঠি পাঠিয়েছেন। গত ৪ নভেম্বর স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়, গাইবান্ধার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামের মওলা মিয়ার ছেলে রতন মিয়া ২০২৩ সালের ৭ নভেম্বর ভূয়া প্রতিবন্ধী পরিচয় দিয়ে নিয়োগপ্রাপ্ত হন এবং ১২ ডিসেম্বর এলজিইডির সদর দপ্তরে কমিউনিটি অর্গানাইজার পদে যোগদান করেন।
প্রকৌশলীর চিঠি থেকে জানা যায়, রতন মিয়া ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সমাজসেবা অফিস থেকে সংগ্রহ করা একটি ভূয়া শ্রবণ প্রতিবন্ধী সনদপত্র দাখিল করেন। পরবর্তীতে জেলা সিভিল সার্জনের স্বাস্থ্য সনদ অনুযায়ী প্রমাণিত হয় যে রতন মিয়া সম্পূর্ণ সুস্থ এবং তিনি প্রকৃতপক্ষে কোনো প্রতিবন্ধী নন।
তবে ফুলছড়ি উপজেলা সমাজসেবা অফিসার এ বিষয়ে ভিন্ন মন্তব্য করেন। তিনি জানান, "রতন মিয়ার কার্ডটি স্মার্ট, তবে সে ভূয়া প্রতিবন্ধী কিনা তা জানা নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
T.A.S / T.A.S
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস