পিরোজপুরে ২৮ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
২৮ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার আসামী কুদ্দুস হাওলাদারকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।
পিরোজপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলার নাজিরপুর থানার অফিসার ইন চার্জ মাহমুদ আল ফরিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হিরন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি কুদ্দুস হাওলাদার (৫৬) পিতাঃ আঃ মান্নান হাওলাদার কে বুধবার (১৩/১১/২৪) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম বানিয়ারী এলাকা হতে গ্রেফতার করেছে।
আসামী কুদ্দুস হাওলাদার ঝালকাঠি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং- জিআর-৯৭/৯৮ এর সাজাপ্রাপ্ত আসামী। ঝালকাঠীর বিজ্ঞ আদালত ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারী তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডে জরিমানা করেন। আসামী দীর্ঘ ২৮ বছর চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন যায়গায় নাম-পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলো। আসামী কুদ্দুস হাওলাদারকে নাজিরপুর থানাধীন পশ্চিম বানিয়ারী এলাকা থেকে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত