ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রিয়্যালিটি শো পবিত্র কুরআনের আলোর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২৪ বিকাল ৫:১০

বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় কুরআনিক রিয়্যালিটি শো পবিত্র কুরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেটওয়াল সিরামিকের ১৭তম আসরের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৬তম আসরের বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। 
জাতীয় মসজিদ বাইতুল মোকাররামের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন তারবিয়াহ ফাউন্ডেশন ও মাহিরস প্রোডাকশনের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নাজির মাহমুদ ও ক্বারী আতাউল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম তারেক উল্লাহ আখন্দ, গ্রেটওয়াল সিরামিকের হেড অফ সাপ্লাই চেইন মো. শাহিন আলম, আস সুন্নাহ ট্রাভেলসের সিইও শফিকুল ইসলাম, কুরআনের আলো প্রোগ্রামের ডিরেক্টর তোফায়েল সরকার সহ অনেকে।
অনুষ্ঠানে ১৬তম আসরের ১ম স্থান অধিকারী হাফেয মোহাম্মদ হুযাইফার হাতে তুলে দেয়া হয় সিজেডএম শিক্ষাবৃত্তিসহ ৩ লাখ ৪২ হাজার টাকার চেক, আস্ সুন্নাহ ট্যাভেলসের সৌজন্যে উমরাহ টিকেট, মূল্যবান বই ও ক্রেস্ট, ২য় স্থান অধিকারী হাফেয ফয়যুল্লাহ সালমানের হাতে তুলে দেয়া হয় সিজেডএম শিক্ষাবৃত্তিসহ ২ লাখ ৭২ হাজার টাকার চেক, আস্ সুন্নাহ ট্যাভেলসের সৌজন্যে উমরাহ টিকেট, মূল্যবান বই ও ক্রেস্ট। ৩য় স্থান অধিকারী হাফেয আবরার যাওয়াদ পেয়েছেন সিজেডএম শিক্ষাবৃত্তিসহ ১ লাখ ২২ হাজার টাকার নগদ চেক ও আস্ সুন্নাহ ট্যাভেলস এর সৌজন্যে উমরাহ টিকেট, মূল্যবান বই ও ক্রেস্ট। এছাড়াও বাকি সকল প্রতিযোগী হাফেজদের দেয়া হয় নগদ অর্থ ও মূল্যবান বই।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়