ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে বাঘৈর মুঈনীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১৩-১১-২০২৪ বিকাল ৫:৩০

ঢাকার কেরানীগঞ্জে বাঘৈর মুঈনীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ২০২৫ এর শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। ১৩ ই নভেম্বর বুধবার সকাল ১০.০০ ঘটিকায় নিজ অডিটোরিয়ামে এই বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা  হয়।

দাখিল পরীক্ষার্থী ২০২৫ এর শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরত শাহযাদা সূফী সাইয়্যেদ গোলাম মোদাসসের মাওলা হোসাইনী চিশতী  মা: জি: আ:।

প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের  লেখাপড়া করে সত্যিকারের মানুষ হতে হবে, অহংকার মুক্ত হয়ে সর্বদা ক্ষমা চাইতে হবে। আদবওয়ালা হতে হবে, সকলকে সন্মান করতে হবে। উস্তাদ ও বড়দের সাথে কখনো বেয়াদবি করা যাবেনা। ভালোভাবে লেখা পড়া করতে হবে।  তিনি অভিভাবক ও উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে পড়াচ্ছেন আমরা সকল শিক্ষার্থীদের সমানভাবে দেখি। সকলেই আমাদের  কাছে সমান। আমাদের সর্বদা  আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসতে হবে। আমরা আল্লাহর রহমত আশা করি।  সকলে শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলকে রাসুলের ওসিলায় সত্যিকারের শিক্ষা দান করেন। আল্লাহ যেন শিক্ষার্থীদের রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আমরা দোয়া করব। মিলাদ - ফাতিহা এবং দেশ ও সকলের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

উক্ত অনুষ্ঠানে মাওলানা মো: ওসমান হারুনীর উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা জনাব আল আমিন, সমাজ সেবক জনাব ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুল খান, জনাব শফিকুর রহমান, নিজাম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকগন।

T.A.S / T.A.S

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত