ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্ট শুরু


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১১-২০২৪ বিকাল ৭:১৩

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৩ নভেম্বর  সোমবার সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিযোগিতার  উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ কর্তৃক আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. রাজিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন  প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের ছাত্ররা অনেক বেশি খেলাধুলা পছন্দ করে। ফুটবল, ক্রিকেট কিংবা অন্যান্য খেলায় ছাত্ররা ভালো ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করতে পারে। আমি চাইবো শিক্ষার্থীরা ভালো থাকুক, ভালো খেলুক, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং একটি সুন্দর পরিবেশ বিরাজ করে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আনন্দময় শিক্ষা ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয় না। আর খেলাধুলা হচ্ছে আনন্দের অন্যতম অনুষঙ্গ। যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা-মারামারিতে লিপ্ত না হয়ে খেলোয়ার সুলভ আচরণের প্রকাশ ঘটিয়ে অনেক দূর এগিয়ে যাবে।কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া ১০ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৩৪টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে। উল্লেখ্য যে, আন্তঃবিভাগ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?