ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আল্টিমেটামের সময় পার হলেও পঙ্গুর সামনে আসেনি সরকারের কেউ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২৪ রাত ১১:১০

নিজেদের দাবি আদায়ে রাজধানীর শেরেবাংলা নগরের হাসপাতালে সামনের রাস্তা অবরোধ করে আন্দোলনরত জুলাই বিপ্লবের আহতদের দেয়া আল্টিমেটামের সময় পার হলেও এখনো ঘটনাস্থলে স্বাস্থ্য উপদেষ্টা বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাওকে দেখা যায়নি। এর প্রতিবাদে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়া ও বৃহস্পতিবার সকাল থেকে পুরো ঢাকা শহর অচল করে দেয়ার হুঁশিয়ার দিয়েছেন আহতরা। 

 

এর আগে রাত ৮ টার সময়ে ঘটনা স্থানে এসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আসলে তার কাছে নিজেদের দাবির কথা তুলে ধরেন আহতরা। তারা বলেন, আমাদের দাবি উপদেষ্টাদের কাছে বলবো। তার কাছে অভিযোগ করে বলেন, এখন যদি আমাদের দেখবাল না করা হয় যখন অন্য সরকার চলে আসবে তখন আমাদের কি হবে? এসব কথা হাসনাত শোনার পর রাত ১০ টা পর্যন্ত সময় নেয় তাদের দাবিদাওয়া মেনে নেওয়া হবে বলে কিন্তু রাত ১০ পার হয়ে গেলও কেউই এখন পর্যন্ত আসেনি। আল্টিমেটামের সময় পার হয়ে গেলেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ আসেনি। এর আগে বুধবার দুপুর ২ টা থেকে ছাত্র আন্দোলনে আহতরা তাদের দাবিদাওয়া নিয়ে রাজ পথে নামেন। তাদের দাবির মধ্যে ছিলো ১ নাম্বার ভালো মানের চিকিৎসা এবং পুর্নবাসন সহ তাদের আর্থিক সহয়তা দেওয়া। এসব বিষয় না মেনে নিলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আন্দোলনরত আহত ব্যক্তিরা। 

এদিকে অভিযোগ রয়েছে পঙ্গু হাসপাতালের পরিচালক শামিম আহমেদের বিরুদ্ধে ও আহত রোগীদের ঠিক মতো খাবার সরবরাহ করা হয় না। যে খাবার দেওয়া হয় সে খাবার খাওয়ার যোগ্য না। এতো বাজে খাবার খেয়ে দিনের পর দিন পার করা সম্ভব নয় বলে জানান আহতরা। পঙ্গু হাসপাতালের সিন্ডিকেট বন্ধ করতেও স্লোগান দেয় আহতরা।

বর্তমানে শ্যামলী ও আগারগাঁও এলাকায় দু'ধারে সাধারণ জান চলাচল বন্ধ রয়েছে। আহতরা সারারাত রাস্তায় থাকারও ঘোষণা দিয়েছেন।

এমএসএম / এমএসএম

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির