ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে মাস্ক পরার পরামর্শ আইকিউএয়ারের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ১১:৪৮

আবারও বায়ুদূষণে প্রথম দশটি শহরের তালিকায় উঠে এসেছে ঢাকার নাম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকা রয়েছে নবম স্থানে। আইকিউএয়ারের বাতাসের মানসূচক অনুযায়ী ঢাকার স্কোর ১৭০ যা মূলত অস্বাস্থ্যকর হিসেবে ধরে নেওয়া হয়। তবে গত কালের তুলনায় এই স্কোর অনেকটাই কম।

একই সময় ৬৯২ স্কোর নিয়ে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, স্কোর ছিল ৫০৫। ঢাকার বাতাস দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান মাত্রার চেয়ে ১৬ শতাংশ বেশি।

আজ ঢাকার বাতাস যেকোনো মানুষের স্বাস্থ্যের জন্যই বেশ ক্ষতিকর। তুলনামূলক বেশি খারাপ অবস্থানে রয়েছে ঢাকা সহ, হেমায়েতপুর, বেচারাম দেউড়ি ও ঢাকার মার্কিন দূতাবাস । 

বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। লাইভ বা তাৎক্ষণিক সূচক এর মাধ্যমে কোন শহরের বাতাস কতটা দূষিত তা নিয়ে মানুষকে তথ্য দেয় ও সতর্ক হতে সাহায্য করে এই প্রতিষ্ঠান।

আজ ঢাকার দূষিত বাতাসের ক্ষতি থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ হলো, ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে তাছাড়া ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়