ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে বাস - অটোরিকশা সংঘর্ষে ১ নারী নিহত, আহত ৪


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৩:৫০

পিরোজপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার শিশুসহ ৪ জন আহত হয়েছেন।

আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে ওই নারীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেওয়া হচ্ছে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  আব্দুস সোবহান  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আখি আক্তার কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী। আহতরা হলেন, ইমরান হাওলাদার (২৪) জহুরা বেগম(৬৫), রেশমা বেগম (৩০), ফোরকান হাওলাদার (৬০) উভয় কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানিপুর নিমতলা নামকস্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে ইমাদ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বরিশালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে। আহতদের সবার বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে। ইমরান নামের এক অটোরিকশাচালক চার যাত্রী নিয়ে বাগেরহাট থেকে কাউখালীতে যাচ্ছিল।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার বলেন, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস  সোবহান  বলেন - সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। বরিশালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T.A.S / T.A.S

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ