ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি : সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ৩:৫৮

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর গণতন্ত্র জাগরণযাত্রার শেষ সমাবেশ বৃহস্পতিবার গাইবান্ধায় অনুষ্ঠিত হয়। লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে এই যাত্রার সমাপ্তি হয়।

সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেন, "মৌলবাদীদের জন্য কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি। এই আন্দোলন কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের জন্য হয়েছে, যারা দেশের উন্নয়নের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন।" তিনি আরও অভিযোগ করেন, "আওয়ামী লীগ কৃষক শ্রমিকদের মেহনতের কোটি কোটি টাকা পাচার করেছে, তাই তাদের ভাগ্যের উন্নয়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।"

গণতন্ত্র জাগরণযাত্রার চারদফা দাবির মধ্যে রয়েছে:

     ১. শ্রমজীবী মানুষের জন্য সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু করা।
     ২. এনজিও ঋণে সুদের হার কমানো।
     ৩. সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।
     ৪. সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলাম, সাঘাটা উপজেলা সভাপতি যোগেশ্বর বর্মন, এবং পলাশবাড়ি উপজেলা সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু।

সমাবেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সাজ্জাদ জহির চন্দন বলেন, "সরকারের দায়িত্ব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের সবার উচিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো।"

T.A.S / T.A.S

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩