গাইবান্ধায় বড় ভাইকে খুনের ঘটনায় ছোট ভাই এর ফাঁসি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বড় ভাই শহিদুল ইসলামকে হত্যার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার ঘোষ আদালতের এই রায় নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর হাসানপাড়ায় পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে আরিফ বিল্লাহ তার বড় ভাই শহিদুলের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় শহিদুলকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে ১৯ সেপ্টেম্বর তিনি মারা যান।
ঘটনার পরদিন শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আরিফ বিল্লাহর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ। তিনি বলেন, “আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।” অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান, আশা প্রকাশ করে বলেন, “উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাবো।”
এই রায়ের মাধ্যমে পরিবারে শান্তি ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
T.A.S / T.A.S
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস