ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অভয়নগরে পানিবন্দি মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৪-১১-২০২৪ বিকাল ৫:৫৮

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ অঞ্চলসহ সুন্দলী ও চলিশিয়া ইউনিয়নের পানি বন্দি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি কালিশাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সুন্দলী ইউনিয়ন পরিষদে ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে।

মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যশোর জেলার সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান ও যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো: রেহেনেওয়াজ। মেডিকেল টিম প্রধান হিসেবে স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা: খোন্দকার মামুন অর রশিদ ও ডা: মরিয়ম মুনমুন । প্রতিটি ক্যাম্পে একজন করে চিকিৎসকসহ ২জন সিনিয়র স্টাফ নার্স ১ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কাজ করেন।

সকাল ১০টা থেকে সিভিল সার্জন যশোর ডা: মাহমুদুল হাসান নিজেই রুগী দেখে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য সম্প্রতি অতি ও ভারী বর্ষণে অভয়নগর উপজেলার ৩ টি ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ড এর মানুষ প্রায় ৪ মাস পানিবন্দি জীবন যাপন করছেন । মোট ১৮টি আশ্রয়ন কেন্দের ১১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১ হাজার মানুষ বসবাস করেন । তাদের স্বাস্থ্য সুরক্ষায় অভয়নগর স্বাস্থ্য প্রশাসন প্রথম থেকেই চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, রুটিন ইপিআই টিকা, এইচপিভি টিকা ও স্বাস্থ্য শিক্ষা প্রদান করছে । মেডিকেল ক্যাম্পে পানিবন্দি মানুষের পানি বাহিত রোগ যেমন টাইফয়েড জ্বর, চুলকানী, পাচড়া, ডায়রিয়া সহ অন্যান্য রোগের মোট ১৬ প্রকার ওষুধ ফ্রী প্রদান করা হয় ।সিভিল সার্জন জানান, পানিবন্দি মানুষ সাধারণ জীবন যাপনে না ফেরা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান