ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে কুকি - চিন এর আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১৪-১১-২০২৪ বিকাল ৬:৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর একটি আস্তানা ধংস করেছে সেনাবাহিনী। এসময় অভিযান চালিয়ে আস্তানা থেকে একে ৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে রুমা উপজেলার মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী জানায়, মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রুমা জোনের বেশ কয়েকটি টহল দল মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী কেএনএফ এর আস্তানা তল্লাশি করে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, ওয়াকি টকি সেট ও ইউনিফর্মসহ আরো অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।

উল্লেখ্য: কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল, এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

T.A.S / T.A.S

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা